শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে আইন বিভাগের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা:   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে আইন বিভাগের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদার স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবলে লিগ্যাল ড্রাফট ও ক্রিকেটে লিগ্যাল স্ট্রাইকারস নিজ নিজ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ক্রিকেটে ও ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেট এবং ফুটবল উভয় ইভেন্টে ম্যান অফ দ্য ফাইনাল হন বিভাগের ২০২২-২৩ বর্ষের স্বপন রানা। ক্রিকেটে লিগ্যাল ড্রাফট এবং ফুটবলে লিগ্যাল ইউনিটি রানারআপ হয়।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. নূরুন নাহার,
প্রফেসর ড. মো. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আইডিয়া জেনারেট করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, আমাদের শিক্ষার্থীদের খেলায় অংশ নিতে হবে। তাহলে খেলায় কোথায় গ্যাপ না থাকলে আরও ভালো করা যেত এমন মানসিকতা তৈরি হবে। এই মানসিকতা শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কাজে লাগাতে পারবে। তোমরা একজন ভালো মানুষ হবে, ভালো ছাত্র হবে, মানুষের কল্যাণে কাজ করবে। এসময় বিভাগের প্রফেসর ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদারের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এমন আয়োজনে বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, শিক্ষার্থীদের মাঝখানে পড়াশোনার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা আইন বিভাগ কর্তৃক বলবৎ থাকবে এমন আশা রাখি। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ থাকতে হবে। পরবর্তী তোমরা আইন বিভাগকে রিপ্রেজেন্ট করবা এবং আন্ত:বিভাগ খেলা গুলোতে আমাদের অতীত কৃতিত্ব ফিরিয়ে আনবে বলে আশা করি।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি আইন বিভাগ কর্তৃক এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টে বিভাগের ২০২০-২১ বর্ষ থেকে ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com