শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন, যুক্ত হলো ১৮২৭ বই

ইবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন, যুক্ত হলো ১৮২৭ বই
৭৬

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “ইসলামিক ফাউন্ডেশন কর্ণার” চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় স্থাপিত কর্ণারের এ উদ্বোধন করেন উপাচার্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ।

জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনে অর্থায়নে তৈরিকৃত এ কর্ণারে কুরআন, হাদিস, তাফসীর, ইসলামী বিশ্বকোষসহ মোট ১৮২৭টি বই যুক্ত করা হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা এবং কর্ণারটি সাজানোর জন্য প্রায় ১০ লাখ টাকা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানকার লাইব্রেরিগুলোতে ইসলামী ফাউন্ডেশনের বই থাকা বাধ্যতামূলক। ডিজির সঙ্গে সাক্ষাৎকারে আমার মূল প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘কর্ণার’ প্রতিষ্ঠা ও মোবাইল লাইব্রেরি চালু করা। যা বর্তমান বাস্তবায়নের পথে।

ইসলামের প্রথম নির্দেশ ‘পড়ো’ উল্লেখ করে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহকে জানতে এবং একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পড়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় তা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন,”বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শুধু সাধারণ পাঠের জায়গা নয়, বরং গবেষকদের জন্য বিশেষায়িত স্পেস ও রিসার্চ ডিভিশন থাকা জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য ‘জব কর্নার’ চালু করেছি, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না।”

অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও হলে পবিত্র কোরআনের অনুবাদসহ প্রয়োজনীয় গ্রন্থসমূহ সৌজন্য কপি হিসেবে পৌঁছে দেওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে এ “ইসলামিক ফাউন্ডেশন কর্ণার” চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।তার অংশ হিসেবে প্রথমবারের মত “ইসলামিক ফাউন্ডেশন কর্নার” স্থাপনের জন্য গত বছেরে ২রা জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন আসেন ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com