ইবি প্রতিনিধি: | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্পন্ন হয়েছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক দিয়ে পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।
শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে হেল্পডেস্কগুলো বসানো হয়। ছাত্র সংগঠনগুলোকে ছয়টি স্টলে বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরাদ্দকৃত স্টগুলোতে সহযোগিতায় ছিলেন ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ছাত্র ইউনিয়ন।
এ সময় ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান, সুপেয় পানির ব্যবস্থা করা, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। তীব্র গরমে দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের ছাত্র সংগঠনের বুথে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছেন, তেমনি অভিভাবকদের মাঝেও ছিল স্বস্তির ছোঁয়া। এছাড়া পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী নিরাপত্তা সহায়তা দিয়েছেন।
এ বিষয়ে শাখা বৈছাআ’র আহবায়ক এস এম সুইট বলেন, প্রতিবারের মতো এবারো শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগীতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।
শাখা শিবির সভাপতি ইউসুফ আলী বলেন, সি-ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অভিনন্দন ও দোয়া জানাচ্ছি। শিক্ষার্থীদেরকে পরীক্ষার হল চিনিয়ে দেওয়া, পানির ব্যবস্থা, কলম প্রাদানসহ অভিভাবকদের বসা ও হালকা নাস্তার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছি।
এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সহায়তায় এবং অভিভাবকদের বিশ্রামের জন্য ইবি ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ ফুল ও কলমের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মানসম্মত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com