শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে জুলাই স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা’র উদ্বোধন

মনিরুজ্জামান তুহিন,ইবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে জুলাই স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা’র উদ্বোধন
৭৬

জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ২০৯ নম্বর কক্ষে এই সংগ্রহশালার উদ্বোধন করেন ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও বিভিন্ন শিক্ষাক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

এই সংগ্রহশালায় স্থান পেয়েছে জুলাই আন্দোলনে প্রেরণা জোগানো আলোকিত চিত্র, জুলাই আন্দোলনের বিভিন্ন স্থিরচিত্র ও অভ্যুত্থান নিয়ে লেখা বই ।

এবিষয়ে টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ” বৈষম্যবিরোধীর ব্যানারে যে আন্দোলনটি হয়েছিল সেখানে ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল, যার ফসল এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে এটিকে আরো কীভাবে পরিবর্তন, প্রসারিত করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিব।”

‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এই জুলাই স্মৃতি সংগ্রহশালা তরুণ প্রজন্মকে জুলাই বিপ্লব সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com