শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৫ শিক্ষার্থী

মনিরুজ্জামান তুহিন   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৫ শিক্ষার্থী
১৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো স্নাতক পর্যায়ে ৩৫ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আটটি অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়। রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

ডিন’স কমিটির সভাপতি অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী’র সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। এসময় ডিন’স এওয়ার্ড প্রাপ্ত আযম আহমেদ বলেন,”বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া সবথেকে বড় উপহার হলো আজকের ডিন’স এওয়ার্ড।

আমার প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার পিতা-মাতার, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর। তাদের দোয়া,আন্তরিকতা এবং সাহায্য ছাড়া আজকের অর্জন সম্ভব ছিলো না।” অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,”এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরষ্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্মজীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। তোমরা যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিন’স এওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন’স এওয়ার্ড দেয়া হয়না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএ তে এওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী এবং গুনগত মানসম্মত, যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।” এসময় তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা পড়াবেন বেশি, মার্কিংয়ে থাকবেন নমনীয়, ব্যবহার হবে সদয়, তাদের সহযোগিতা করবেন যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে তাদের কাঙ্ক্ষিত ফলাফল।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com