শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার

ইবি প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার
৭৬

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্ব সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ আল মাহদী, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, কুষ্টিয়ার আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রেজওয়ানুল করিমসহ সংগঠনটির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস।

এছাড়াও বক্তারা ইসলামী বিশ্ববিদ্যালয়-এর স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী-এর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ, গবেষণাভিত্তিক ও নৈতিকতায় সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তালাবায়ে আরাবিয়া নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com