শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়
৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে ও ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.মোহাঃ মাহবুবুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক মো.হাবিবুর রহমান , ফার্মেসি বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার অসক চন্দ্র বিশ্বাস-সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন, “অনুষ্ঠানটি সফল করতে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। প্রতি বছরই আমরা নবীন–প্রবীণ মিলনমেলা আয়োজনের মাধ্যমে একতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের শিক্ষার্থীরা যেন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সংগঠন নিয়মিত সাংস্কৃতিক, খেলাধুলা এবং ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে থাকে। মেহেরপুরের শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের উন্নয়নে কাজ করা।” পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “মেহেরপুরের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মেহেরপুরকে নিজেদের করে এগিয়ে নিতে হবে। প্রতিটি উপজেলায় সাব–কমিটি গঠন করে কাজ করা যেতে পারে। পাশাপাশি গবেষণা, বিসিএস ও ক্যারিয়ারভিত্তিক ক্লাস আয়োজন করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। মেহেরপুরের শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক। তারা নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখলে গবেষণা ও ক্যারিয়ার—উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com