শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার

ইবি প্রতিনিধি:   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার
২৮

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রোগ্রামভিত্তিক মৌখিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাম্মিল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক (বিজ্ঞান) ড. মশিউর রহমান ও সিনিয়র শিক্ষক মো. গোলাম কিবরিয়া।
এছাড়া সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা, সহ-সভাপতি মুবাশশির আমিন, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিবসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সায়েন্স ক্লাবের সদস্যরা ‘Chemical Chameleon Reaction’ প্রদর্শন করেন। এ এক্সপেরিমেন্টে জারণ-বিজারণ (Oxidation–Reduction) প্রক্রিয়ার মাধ্যমে একই দ্রবণে ধারাবাহিকভাবে রঙ পরিবর্তনের একটি আকর্ষণীয় বৈজ্ঞানিক প্রদর্শনী এবং রোবোটিকস বিষয়ক একটি সেমিনার উপস্থাপন করেন। বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি প্রজেক্ট প্রদর্শন করেন, যেখানে বাসাবাড়িতে গ্যাস লিকেজ বা আগুনের উপস্থিতি শনাক্ত হলে সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক সংকেত প্রদান করা হয়। এ প্রজেক্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থায় রোবোটিকসের কার্যকারিতা তুলে ধরেন তারা।

সমাপনী বক্তব্যে সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, আজকের আয়োজনের মাধ্যমে আমরা ‘Science Show with Seminar’ কার্যক্রমের সূচনা করলাম। পর্যায়ক্রমে কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্কুল ও কলেজে এ ধরনের বিজ্ঞানভিত্তিক শো ও সেমিনার আয়োজন করা হবে।

প্রধান অতিথি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাম্মিল হক মোল্লা বলেন, বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিকে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com