শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিতে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাত’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিতে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাত’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাত’ কর্তৃক নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে নবীনবরণ ও প্রবীণ বিদায়টি অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মাসউদ আল মাহদী, অধ্যাপক ড. কাউছার মুহাম্মদ বাকি বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু যার, সেক্রেটারি মোহাম্মদ মাহদী হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  এসময় সেক্রেটারি মুহাম্মদ মাহদী হাসান বলেন, আমরা দেশসেরা মাদরাসা ‘দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা’র শিক্ষার্থী। ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার লক্ষ্যেই এই সংগঠনের পথচলা।

তাই দল-মত ও রাজনৈতিক আদর্শকে একপাশে রেখে মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সভাপতি আবু যার বলেন, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বিশুদ্ধ জ্ঞান অর্জনের অন্যতম সেরা প্রতিষ্ঠান। যার অসংখ্য মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সকল নাজাতিয়ান একে অপরের সহযোগিতার মাধ্যমে হিসেবে এই অ্যাসোসিয়েশন খুব প্রয়োজনীয়। আজ নবীন সদস্যদের বরণ করা হলো। আশা করছি তাদের মাধ্যমে অ্যাসোসিয়েশন আরো বহুদূর এগিয়ে যাবে। সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মাসউদ আল মাহদী বলেন, ‘দারুননাজাতের সাথে আমার সম্পর্ক প্রতিষ্ঠালগ্ন থেকেই। তাই এই মাদরাসার সাথে সম্পৃক্ত থাকাটাও আমার কাছে ভালোলাগার। আমি এই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ উপদেষ্টা অধ্যাপক ড. কাউছার মুহাম্মদ বাকি বিল্লাহ বলেন, ‘দারুননাজাত দেশের অন্যতম জ্ঞানচর্চার কেন্দ্র। জ্ঞানচর্চাই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য। শিক্ষার্থীদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়েও সেই ধারা অব্যাহত রাখতে হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com