শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবিরিইউ’র বর্ষসেরা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তুহিন

ইবি সংবাদদাতা:   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবিরিইউ’র বর্ষসেরা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তুহিন
৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টর্স’র ইউনিটির (ইবিরিইউ) বর্ষসেরা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আন্ড টাইম ম্যানেজমেন্ট পুরস্কার পেয়েছে জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের ডাক ক্যাম্পাস প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন।

শনিবার (১১ এপ্রিল) রিপোর্টর্স ইউনিটি’র কার্যালয়ে ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

ইবিরিইউ’র সদ্য সাবেক সভাপতি ফারহানা নওশিন তিতলী’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গ্রীণ ফোরাম’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি একজন ইবিয়ান হিসেবে সাক্ষ্য দিতে পারি, এ যাবৎ কোনো সাংবাদিক ক্যাম্পাসে হলুদ সাংবাদিকতার চর্চা করেনি। দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে প্রত্যাশা রাখছি।”

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে বলেন, সাংবাদিকতা একটি নেশা এবং পেশা। এর মূল লক্ষ্য সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। যেহেতু তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা কর, সেহেতু এই বিশ্ববিদ্যালয় তোমাদের প্রধান সমাজ। তোমরা সব সময় ইসলাম বিশ্ববিদ্যালয় কে তুলে ধরো। এটি তোমাদের নিকটতম ঠিকান, তোমাদের বড় করে তুলে ধরতে হবে বাংলাদেশের সমাজকে। এ তুলে ধরার মাধ্যমে তোমার মূল লক্ষ্য থাকবে সংস্কার।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলা’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম। এছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (জাগরণ নিউজ), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com