শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি’র থিওলজি অনুষদের সাবেক ডিন ইয়াহইয়ার ইন্তিকালে জামায়াত আমীরের শোক

ইবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি’র থিওলজি অনুষদের সাবেক ডিন ইয়াহইয়ার ইন্তিকালে জামায়াত আমীরের শোক
১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) এক শোকবাণীতে এই শোক প্রকাশ করেন তিনি।

শোকবাণীতে জামায়াত আমীর বলেন ‘প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান গতকাল (৪ নভেম্বর) মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, প্রফেসর ইয়াহইয়ার রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এবং ঢাকার তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।’

শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের ইন্তিকালে জাতি একজন প্রবীণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও অভিভাবককে হারালো। তিনি সারা জীবন ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি প্রফেসর ইয়াহইয়ার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াত আমীর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com