শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি আইসিটি বিভাগে নবীনবরণ, ওয়েব পোর্টাল উদ্বোধন

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি আইসিটি বিভাগে নবীনবরণ, ওয়েব পোর্টাল উদ্বোধন
১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আইসিটি (এসএআইসিটি)’র আয়োজনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত ও রাইসা আমিন লস্কর।

এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আইসিটি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এর ব্যাপক ব্যবহার বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সামাজিক, একাডেমিক, প্রশাসনিক ও ব্যবসায়িক— সবক্ষেত্রে আইসিটির সর্বব্যাপী ব্যবহার রয়েছে। এজন্য আইসিটি বিষয়ে যারা পড়াশুনা করে তাদের চাকুরির অনেক সুযোগ থাকবে।

তিনি শিক্ষার্থীদের বলেন, ‘পড়, পড় এবং পড়। আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সম্পর্ক থাকবে ক্লাসরুম এবং ল্যাবের সঙ্গে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com