শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি ছাত্রশিবির নেতার মাস্টার্সের সিজিপিএ ৪-এ ৪

মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৭০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি ছাত্রশিবির নেতার মাস্টার্সের সিজিপিএ ৪-এ ৪
৬৮

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি স্নাতকোত্তরের ফলাফলে সিজিপিএ ৪-এ ৪ পেয়েছেন। তিনি স্নাতকে সিজিপিএ-৩.৭৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জুলাই বিপ্লবে ইবিতে প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন। চলতি বছরের (২০২৫) কার্যনির্বাহী নির্বাচনে শাখা ছাত্র শিবিরের আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হন তিনি।

এছাড়াও তিনি শাখা ছাত্রশিবিরের পরামর্শ সভার সদস্য। ফলাফল প্রকাশের পর তিনি ফেসবুক স্টাটাসে লিখেন, ‘মাস্টার্সের জার্নিটা চরম বন্ধুর ছিলো। জুলাই আন্দোলন থেকে শুরু করে পারিপার্শ্বিক অনেক ঝামেলাযুক্ত ছিলো মাস্টার্সের পথচলা। পরবর্তী ধাপের জন্য দোয়া প্রার্থী।’ হাসানুল বান্না অলি বলেন, ‘সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার অশেষ কৃতজ্ঞতা। মাস্টার্সের পথচলা টা একটু বেশি বন্ধুর ছিলো তবে আল্লাহ তায়ালা সহায় ছিলেন। আমার এই রেজাল্টের জন্য সংগঠনের ভাইয়েরা চরম উৎসাহ দিতেন। মূলত আমার জীবনের টার্গেট হলো ইকামতে দ্বীনের কাজ করে যাওয়া। বিদেশ থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে এসে দেশ ও জাতির খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com