শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইবি টেকনিক্যাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকসহ ৬ জনের পদত্যাগ 

ইবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইবি টেকনিক্যাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকসহ ৬ জনের পদত্যাগ 
১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টেকনিক্যাল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ৬ জন  সদস্য সংগঠন থেকে পদত্যাগ করেছেন। সদস্যদের ন্যায় সংগত দাবী দাওয়ার বিপক্ষে সমিতির কার্যকলাপ পরিচালিত হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা যায়।

সংগঠনটি থেকে পদত্যাগকৃতরা হলেন, সাধারন সম্পাদ গোলাম নবী, কোষাধ্যক্ষ তুহিনুল ইসলাম এবং নির্বাহী সদস্য লাল্টু হোসেন, ওসমান গণি, জুয়েল ও আব্দুস সালাম রনি।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠিত হওয়ার পর হতে সমিতি সদস্যদের দাবী-দাওয়া ও অন্যান্য ন্যায় সংগত বিষয়ে কোন প্রকার উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করে নাই। তাছাড়া বেশীর ভাগ ক্ষেত্রে সদস্যদের ন্যায় সংগত দাবী দাওয়ার বিপক্ষে সমিতির কার্যকলাপ পরিচালিত হয়েছে। এমতাবস্থায় টেকনিক্যাল সমিতির সকল সদস্যর মঙ্গলের জন্য আমরা নিম্নস্বাক্ষরকারীগণ সমিতির নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করছি।

সাধারণ সম্পাদক গোলাম নবী বলেন, আমাদের সমিতিতে সভাপতিসহ ২/৩ জন লোকই বেশি কাজ করে। আমারা সংগঠনে বেশি কাজ করতাম না তাই পদত্যাগ করছি। আমি অকর্মার মতো সংগঠনে ছিলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com