ইবি প্রতিনিধি: | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের (এসিসিইডিসি) দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শামীম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নুসরাত জাহান দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আর রশিদ এবং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানসহ (ইমন) নবনির্বাচিত কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সহ-সভাপতি নাফিজ রহমান সায়িমও আরফানুল ইসলাম রিফাত, সহ-সভাপতি রাশেদুজ্জামান, শেখ ফয়সাল আহম্মেদ ও জুনাইদুল মোস্তফা,
যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রহমান ও
মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ও হুমায়রা কবির, অর্থ সম্পাদক আনারুল ইসলাম,
সহ-অর্থ সম্পাদক মো. সাজিল হাসান
প্রচার সম্পাদক তাইফুল ইসলাম যুগ্ম প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ রানা,
দপ্তর ও বার্তা সম্পাদক মো. সাররী সাকতী, সহ-দপ্তর ও বার্তা সম্পাদক
নওরিন ফাতেমা তোয়া।
কমিটিতে আরও আছে আইন বিষয়ক সম্পাদক মখদুম শাহ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান মোল্লা, সংগীত ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নেয়ামুল হাসান, যুগ্ম সংগীত ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবরার তানজিম, নারী বিষয়ক সম্পাদক নোশিন তাবাসসুম শেফা ও মোছা. ফারিহা ইসলাম, আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শাহদি হাসান দিব্য, যুগ্ম আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়েদুর রহমান, যুগ্ম ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিবা মালাইকা। এছাড়া
কার্যনির্বাহী সদস্য মেসবাহ উল আলম,
মোক্তাদি পরাগ ও মোস্তাফিজার রহমান
সাধারণ সম্পাদক মোছা. নুসরাত জাহান বলেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয় এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে তোলা এবং তাদের নেতৃত্বগুণের বিকাশ ঘটানো।
সভাপতি মো. শামীম রেজা বলেন, শিক্ষার্থীদের যুক্তি-তর্কের চর্চা বৃদ্ধি করতে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে। এটি শুধু বিতর্ক চর্চার একটি ক্ষেত্র নয়; বরং চিন্তাশীলতা, সচেতনতা এবং সামাজিক নেতৃত্ব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, শিক্ষা, যুক্তি, মুক্তি এই মূলমন্ত্রকে ধারণ করে ক্যাম্পাসে যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে ২০২৫ সালে এই ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com