ইবি প্রতিনিধি | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এক অফিস আদেশে এতথ্য জানানো হয়।এতে জানানো হয়, তিনি আগামী ০১ নভেম্বর ২০২৫ থেকে পরবর্তী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে জানা যায়, ‘বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদার মেয়াদ ৩১ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামালকে পরবর্তী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।’
এতে আরও বলা হয়, ‘অধ্যাপক ড. এ. কে. এম নাজমুল হুদা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং নতুন সভাপতিকে দায়িত্ব বুঝে নেওয়া এবং বিদায়ী সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।’
সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল জানান, ‘আজ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। বিভাগের ছাত্র হিসেবে শিক্ষক হবার পর আমিই প্রথম এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করলাম। আমি বিভাগে সুষ্ঠ পরিবেশ বজায় রেখে, সকলের সহায়তায় বিভাগকে সামনে এগিয়ে নিতে চাই। আমার জন্য দোয়া করবেন।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com