ইবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের ২০২৬ কার্যপর্ষদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মুসা খান ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সদর দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, ইবি সাহিত্য সংসদের সাবেক সভাপতি হাসেম আলী সেখ, সাধারণ সম্পাদক সৌরভ কুমার দত্ত সাক্ষরিত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। এছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অধিকাংশ সদস্যর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কার্যপর্ষদ গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাতুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, অর্থ সম্পাদক রাবেয়া খন্দকার, সহ- অর্থ সম্পাদক সুমি খানম, দপ্তর সম্পাদক চয়েস কুমার বিশ্বাস, উপ- দপ্তর সম্পাদক রনি আলম, গ্রন্থাগার সম্পাদক মহিউদ্দিন ফকির, সহ- গ্রন্থাগার সম্পাদক সিরাজুম মুনিরা।
এছাড়া রয়েছেন প্রচার সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার, সহ-প্রচার সম্পাদক শাহ্ জাহান মিঞা, পাঠচক্র সম্পাদক হুমায়ুন রশিদ হিমু, সহ-পাঠচক্র সম্পাদক আব্দুর রহমান রাতুল, কার্যনির্বাহী সদস্য শোয়াইব হোসেন, মোসারফ মুসা ও নীর মিশরী।
নবমনোনীত সভাপতি মুসা খান বলেন,
আজ ‘সাহিত্য সংসদ’-এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমার অনুভূতি মিশ্র। একদিকে যেমন আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, অন্যদিকে এই সংগঠনের গৌরবময় ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়ার এক বিশাল দায়িত্ব আজ আমার কাঁধে। আমার মেয়াদে আমি চাই আমাদের সংসদ যেন হয়ে ওঠে নতুন ও অভিজ্ঞ লেখকদের সেতুবন্ধন। আমরা নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা এবং দেয়ালিকা বা ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে আমাদের চর্চাকে অব্যাহত রাখব। মনে রাখবেন, বদ্ধ চিন্তায় মুক্তি নেই। সাহিত্যই পারে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে এবং আমাদের মাঝে বুদ্ধির মুক্তি ঘটাতে।
তিনি আরও বলেন, এই পদটি কেবল আমার একার নয়-এটি আপনাদের সবার। আমার কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং প্রতিটি ভালো কাজে আমার পাশে থাকবেন। মনে রাখবেন, বদ্ধ চিন্তায় মুক্তি নেই; বুদ্ধির মুক্তি ঘটে নিয়মিত চর্চায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com