শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের মাহাবুবের রক্তে বেঁচে গেল আহত শিশুর জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের মাহাবুবের রক্তে বেঁচে গেল আহত শিশুর জীবন
৫৩

খেলাধুলার আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। মাঠে খেলতে গিয়ে গুরুতর আহত হয় এক শিশুক্রীড়াবিদ। অতিরিক্ত রক্তক্ষরণে আশঙ্কাজনক হয়ে পড়ে তার অবস্থা।

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্য মাহাবুব।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় দুর্ঘটনায় শিশুটির দুই পায়ে গভীর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও পর্যাপ্ত রক্তের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ঠিক সেই সময়ই রক্তদানের জন্য এগিয়ে আসেন মাহবুব। কোনো দ্বিধা না করে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন এবং শিশুটির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চিকিৎসকরা জানান, সময়মতো রক্ত পাওয়ায় শিশুটির অবস্থা এখন আশঙ্কামুক্ত। দ্রুত সাড়া দেওয়ার কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্য মাহাবুব বলেন, ‘একটি শিশুর জীবন বাঁচানো আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব মনে হয়েছে। মানবতার পাশে দাঁড়ানোই ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট আমাদের শেখায়।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘রক্তদানই পারে একটি মানুষের জীবন বাঁচাতে। আজ আমাদের ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমের সদস্য মাহাবুব রক্তদান করেছে, এমন মানবিক কাজে পাশে থাকতে পেরে আমি সত্যিই গর্ব অনুভব করি এবং আমি সবসময় আমার টিমের সদস্যদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করি, কারণ আপনার এক ফোঁটা রক্তই পারে একটি জীবন বাঁচাতে।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পরিচালক মীর আবিদ হোসেন রাফি বলেন, ‘এক ব্যাগ রক্ত যে একটি প্রাণ বাঁচাতে পারে, মাহবুব আবারও তা প্রমাণ করেছেন। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে এবং ভবিষ্যতেও এই ধরনের জীবনরক্ষাকারী উদ্যোগ অব্যাহত থাকবে।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘মানবিকতা কোনো শ্লোগান নয়, এটি কাজে প্রমাণ করতে হয়। আহত শিশুর পাশে দাঁড়িয়ে মাহবুব সেই মানবিকতার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা চাই, তার এই উদ্যোগ আরও তরুণকে রক্তদানে উৎসাহিত করুক।’

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাহবুবের এই উদ্যোগ সংগঠনটির মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।

এ ধরনের মানবিক কাজ সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

একটি রক্তদান যে একটি জীবন বাঁচাতে পারে-মাহবুবের এই নিঃস্বার্থ উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com