শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী আন্দোলনের মূল্যবোধ তুলে ধরে বেতাগীতে গণসংযোগে মুফতি মিজানুর রহমান কাসেমী

বেতাগী প্রতিনিধি:-   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী আন্দোলনের মূল্যবোধ তুলে ধরে বেতাগীতে গণসংযোগে মুফতি মিজানুর রহমান কাসেমী
১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বেতাগীতে প্রথম গণসংযোগ চলাকালে পথসভায় বলেন এতো বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা কখনো এখানের মানুষের কষ্ট বোঝেনি। আমরা এখানের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই। শনিবার (২ আগষ্ট) দুপুর ১২ টায় বেতাগী টাউনব্রিজ এলাকায় গণসংযোগ চলাকালে তিনি আরো বলেন, দীর্ঘদিন একদল লুটপাট করে ৫ আগস্ট পালিয়ে গেছে। আরেক দল এলাকায় নিরীহ মানুষকে মামলার ফাঁদে ফেলে বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হেবিওয়েটের নাম দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজী করছে।

আমরা আমাদের ভাইদের ও দোকানদারদের পাহারা দিবো বেতাগীতে কোন চাঁদাবাজী আমরা হতে দিবো না। তিনি বলেন, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য, আমরা রাজনীতি করি মানুষের হক আদায়ের জন্য। যদি আপনারা সমর্থন করেন, তবে ইনশাআল্লাহ এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। বেতাগী উপজেলায় গণসংযোগ শেষে হাতপাখা প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী উপজেলার গলাচিপা, চান্দখালী, কাউনিয়া, কাজীর হাঁট, মোকামিয়া, পুটিয়াখালী, বিবিচিনি বাসষ্ট্যান্ড ও বেতাগী পৌর শহরে পথসভায় বক্তৃতা করেন। গণসংযোগে তার সঙ্গে উপজেরা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো: ইউসুফ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা,তরুণ ধর্মপ্রাণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com