শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান
২২

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ ও রবীন্দ্র নজরুল চর্চা কেন্দ্র কর্তৃক “কবি ও কবিতা: পাঠ ও প্রত্যবেক্ষণ” শিরোনামে কবিতা পাঠ ও প্রত্যবেক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৫ নং কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক এবং শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন ” শিল্পতীর্থ” এর সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার রায়।
বাংলা বিভাগের শিক্ষার্থী মো. লোকমান শাকিল ও তানভীন ইমা’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সর‌ওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ এবং স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা শিল্পতীর্থ ম্যাগাজিনে প্রকাশিত কবিতা, আমন্ত্রিত অতিথিদের রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি এবং নিজেদের রচিত প্রবন্ধ পাঠ করেন।

এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের রচিত কবিতা পাঠ ও বিশ্লেষণ করেন এবং শিক্ষার্থীদের সাহিত্য চর্চা, রচনা ও আদর্শ জীবন গঠনে অনুপ্রেরণা দেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, আজকে তোমাদের আবৃত্তি শুনে আমি অভিভূত। আবৃত্তিতে তোমরা তোমাদের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছো। সকলের প্রতি কৃতজ্ঞতা, তোমাদের সকলের মঙ্গল কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com