ইবি প্রতিনিধি: | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
লোকসংগীত, আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানসহ পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কুয়াশার গান’ উৎসব। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে জমজমাট এই উৎসবের আয়োজন করে ইবি মিউজিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন এমটু সলিউশন।
উৎসবে ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন। দর্শকদের করতালিতে বারবার মুখর হয়ে ওঠে ডায়না চত্বর।
অনুষ্ঠানের আগে মিউজিক অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য ড্রামস, গিটার ও কি-বোর্ড বাজানো শেখানো হয় এবং গানের উপর একটি ওয়ার্কশপও অনুষ্ঠিত হয়।
এক শিক্ষার্থী বলেন, অনেকদিন পর মিউজিক অ্যাসোসিয়েশন এত সুন্দর একটি আয়োজন করেছে। ‘কুয়াশার গান’ প্রোগ্রামে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। ধন্যবাদ জানাই সংগঠনটিকে, এমন সুন্দর আয়োজনের জন্য।
মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে বিজয়ের স্বাদ ও আবেগকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি। এটি শীত ও বিজয়,দুইয়ের সংমিশ্রণে এক উৎসব। ‘এমটু সলিউশনস প্রেজেন্টস কুয়াশার গান’ আমাদের সেই প্রচেষ্টার প্রতিফলন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com