শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ২০২৫-২৭সেশনের কার্যকরী কমিটি গঠিত

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ২০২৫-২৭সেশনের কার্যকরী কমিটি গঠিত
৫০

ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ২০২৫-২৭সেশনের কার্যকরী কমিটি গঠিত। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত সাধনপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক,স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সংগঠন “ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থা” এর ২০২৫-২৭সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৮ই জুন রোজ রবিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির এক বৈঠকে নরুল কবিরকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সাইমুল হককে সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমানকে অর্থ-সম্পাদক করে সর্বমোট ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য যে,৪ই জুন ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া উক্ত সংগঠনটি এক যুগের অধিক সময় ধরে কৃর্তিশিক্ষার্থী সংবর্ধনা,গুণীজন সংবর্ধনা,বার্ষিক কুইজ প্রতিযোগীতা, শিক্ষা-বৃত্তি,দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান,বৃক্ষরোপন কর্মসূচি ,জনসচেতনতামূলক ক্যাম্পইন,ইফতার মাহফিল,ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান,সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী,মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নুরুল কবির বলেন, আমরা প্রায় ১যুগের অধিক সময় উক্ত সংস্থাটি পরিচালনা করে আসছি, নানা আয়োজন,অর্জনে আমাদের অনেক সফলতা রয়েছে,আগামীতেও এইধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com