কয়রা প্রতিনিধি:বিএম আলামিন | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
খুলনার কয়রা উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন ইয়াং মুসলিম সোসাইটি-এর সভাপতি পদে সম্মানিত দাতা সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ নূরুল আমিন।
গত ২৯ মে (শুক্রবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত ভোটগ্রহণে দাতা সদস্যদের সমর্থনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি সংগঠনের সকল দাতা সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি নূরুল আমিন বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি একটি বড় আমানত। আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সমাজকল্যাণ, ইসলামী মূল্যবোধের প্রচার এবং যুবসমাজের নৈতিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন সবাইকে দ্বীনের খেদমত ও মানবকল্যাণে একসঙ্গে কাজ করার তাওফিক দান করেন।
সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com