শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. ঝালকাঠি ব্রাঞ্চ পরিদর্শন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করলেন বিআম ফাউন্ডেশনের পরিচালক

মো:সৌরব বিশেষ প্রতিনিধি :-   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. ঝালকাঠি ব্রাঞ্চ পরিদর্শন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করলেন বিআম ফাউন্ডেশনের পরিচালক
১০৭

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি ব্রাঞ্চে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও সাবেক প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআম) ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) জনাব জালাল উদ্দীন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের ১ম থেকে ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ প্রকল্পের আওতায় ঝালকাঠি ব্রাঞ্চে মোট ২১৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৭৯ জন নারী। প্রশিক্ষণার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান জনাব কিশোর চন্দ্র বালা, কো-অর্ডিনেটর মোঃ রাশেদ, প্রশিক্ষক শুভ মণ্ডল, মোঃ ইমাম হোসেন, মোঃ মাহবুব আলম এবং সহকারী প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি জনাব জালাল উদ্দীন তার বক্তব্যে বলেন,
“কারিগরি ও তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, কোর্সের সিলেবাস, শিক্ষার গুণগত মান, হাতে-কলমে প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে। এর ফলে দেশের বেকার যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হয়ে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com