শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদকে কেন্দ্র করে ঢাকা-মুরাদনগর রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

এইচ এম মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার:   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদকে কেন্দ্র করে ঢাকা-মুরাদনগর রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
৯৭

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-মুরাদনগর মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের মালিকানাধীন “ইলিয়টগঞ্জ এক্সপ্রেস” পরিবহনের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীদের দাবি, সাধারণ সময়ে ঢাকা থেকে মুরাদনগর রুটে জনপ্রতি ভাড়া ২০০ টাকা হলেও ঈদকে কেন্দ্র করে তা বাড়িয়ে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কোনো ধরনের সরকারি ঘোষণা বা অনুমোদন ছাড়াই অতিরিক্ত ভাড়া নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীরা জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপকে পুঁজি করে পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে। অনেকে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন। তবে প্রতিবাদ করলে বিভিন্ন সময় যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও পাওয়া গেছে।
মুরাদনগরগামী এক যাত্রী বলেন,
“প্রতিবছর ঈদের সময় ভাড়া বাড়ানো হয়। কিন্তু এবার ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কষ্টের কথা কেউ ভাবছে না।”

আরেক যাত্রী অভিযোগ করে বলেন,
“ঈদে পরিবারের কাছে যেতে হবে বলেই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অনৈতিক এবং এটি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও বিআরটিএর হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে ইলিয়টগঞ্জ এক্সপ্রেস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।সাধারণ যাত্রীরা ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রশাসনের কঠোর নজরদারি এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com