ফরিদপুর জেলা প্রতিনিধি- | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঈদকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শব্দবাজি। বাজারের বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে কালিপটকা, সলতাবাজি, চকলেট বোম, আতশবাজিসহ নানা ধরনের উচ্চ শব্দের বাজি বিক্রি করতে দেখা যাচ্ছে।
সদর বাজার ঘুরে দেখা যায়, দোকানের সামনে প্রকাশ্যেই সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বাজি। শিশু-কিশোরসহ নানা বয়সের ক্রেতারা সহজেই এসব বাজি কিনতে পারছে। বিক্রেতারা কোনো ধরনের বাধা ছাড়াই ক্রেতাদের কাছে এসব শব্দবাজি বিক্রি করছেন।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই বাজারে বাজির চাহিদা বাড়ে। তবে এসব বাজি ফোটানোর কারণে বিকট শব্দে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
এলাকাবাসীর অভিযোগ, বাজারে প্রকাশ্যে এসব শব্দবাজি বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি চোখে পড়ছে না। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করলে অবৈধভাবে এসব বাজি বিক্রি অনেকটাই বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত বাজারে অভিযান চালিয়ে অবাধে বিক্রি হওয়া শব্দবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com