শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদকে সামনে রেখে মিশিগানে শেষ হলো গ্র্যান্ড ঈদ বাজার

কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদকে সামনে রেখে মিশিগানে শেষ হলো গ্র্যান্ড ঈদ বাজার
৮০

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে আয়োজিত দুইদিনব্যাপী “গ্র্যান্ড ঈদ বাজার”-এ ছিল উপচে পড়া ভিড়। নানা বয়সী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত শনিবার এবং রোববার ওয়ারেন সিটিতে অবস্থিত দেশি হলে শুরু হয় এই বিশেষ ঈদ বাজার। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই ঈদ বাজারে দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার দেখা যায়। মেলা ঘুরে দেখা গেছে, ২০টিরও বেশি স্টলে বাংলাদেশি পোশাকের পাশাপাশি ছিলো ইন্ডিয়ান ও পাকিস্তানি কাপড়ের সমারোহ। এছাড়া তাঁতের শাড়ি, জামদানি, বুটিক ও বাটিকের পোশাকসহ বিভিন্ন দেশের পণ্যও বিক্রি করা হয়। পোশাকের পাশাপাশি জুয়েলারি, হ্যান্ডমেড পন্যে সেই সাথে ছিলো রকমারি মুখরোচক খাবারের স্টল। প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছিল এবারের গ্র্যান্ড ঈদ বাজার। আয়োজক রেজাউল করিম শামীম জানান, দুইদিনব্যাপী এই আয়োজন আমরা অনেক সাড়া পেয়েছি আগামীতেও আরো বড় পরিসরে ঈদ বাজারের আয়োজন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com