ফরিদপুর প্রতিনিধি | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দাদের সেবার উদ্দেশ্যে গঠিত মানবিক ও সামাজিক কাজে অঙ্গীকারবদ্ধ ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নবাজ যু্ব সামাজিক সংস্থা(স্বপ্নবাজ) এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়ে গেলো। শুক্রবার বিকালে ওমেদিয়া স্কুল বটতলা এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বপ্নবাজ যু্ব সামাজিক সংস্থা(স্বপ্নবাজ) সভাপতি আদনান (সাগর বিশ্বাস) ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মাছুম সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নিজের বক্তব্যে আদনান (সাগর বিশ্বাস) বলেন, ঈশানগোপালপুর কে নতুন রূপে সাজাতে চাই ।
স্বপ্নবাজ গ্রুপে আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি,স্বপ্ন দেখাতে ভালোবাসি,স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসি । ঈশানগোপালপুরের প্রত্যকটা মানুষ শিশু থেকে বৃদ্ধ সবাই সংগঠন থেকে সুবিধা পাবে আশ্বাস দেন। সংগঠনটি যুব সমাজ কে একত্রে করা,রক্ত দানে সহযোগিতা করা,সচেতামূলক প্রশিক্ষন,প্রবাসীদের একত্রে করা, বেকারত্ব দূর করণ ও উদ্যোক্তা তৈরি ,কৃষি পরামর্শ,দরিদ্র মানুষের পাশে থাকা,মান সম্মত শিক্ষা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করবে। প্রবাসী,তরুন,যুব,বৃদ্ধ সবাই কে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মাছুম বলেন, শিক্ষিত সমাজ চাইলে একটা সমাজ,একটা ইউনিয়ন,একটি দেশ কে পরিবর্তন করতে পারে। ওয়ার্ড ভিত্তিক সবাই কে একত্রে থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর প্রিয় মুখ তুহিন বিন আলমগীর, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের স্যার মোস্তফা কামাল, ঈশানগোপালপুরের প্রিয় মুখ বকুল বিশ্বাস বলেন, এই ধরনের সংগঠন প্রতিটা সমাজে হওয়া উচিত। আমাদের ইউনিয়ন যুবকদের মাঝে এই ভাবে পরিবর্তন হউক। উপস্থিত ছিলেন চরমাধবদিয়া ও অম্বিকাপুরের যুব সমাজ। উপস্থিত সদস্য গন আলোচনা সভাতে অংশ নিতে পেরে সবাই খুশি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com