শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রাঙ্গাবালীতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

এম এ ইউসুফ আলী   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রাঙ্গাবালীতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা
১০

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদান করার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক সংস্থার (আরএইচএল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গ্রীন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায়  এ  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়  রেজিলিয়েট হোমস্টেড এন্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্যা ভার্নারেবল কোস্টাল পিপল অফ বাংলাদেশ (আরএইচএল) নামে প্রকল্পটি  বাস্তবায়ন করছে কোডেক।

 

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহকারী প্রকল্প সমন্বয়কারী (আর এইচ এল প্রকল্প) শেখ নজরুল ইসলাম, কোডেক মাইক্রোফিনান্সের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা, কোডেক ( আর এইচ এল) প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শিবলী, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানসহ আরো অনেকেই। প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত সকলের সামনে উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন  প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com