শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
৭৫

প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে র‌্যালী, আলোচনাসভা, কবিতা আবৃতি ও প্রবন্ধপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে বিকাল ২ টায় পাঠাগারের সদস্যদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কবিতাপাঠ কর্মসূচী।

পাঠাগারের গ্রন্থাগারিক রেশমিনা রেশমির সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন হাজি কালামিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদের, শিক্ষানুরাগী ইমরান বিন ইসলাম, ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ জুনাইদ রাসেল, জয়নাল আবেদীন ও নাজমা বেগম। আলোচনাসভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণপাঠাগারের বিকল্প নাই।

একমাত্র গণপাঠাগার-ই পারে শহর থেকে গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বক্তারা বলেন, ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোকে সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার গণপাঠাগারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে পাঠাগারগুলো ব্যাপক ভুমিকা পালন করতে পারে। অনুষ্ঠান শেষে কবিতা আবৃতি ও পবন্ধপাঠে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com