শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উপদেষ্টা আদিলুর রহমান খানে’র সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কর্ণফুলী টানেল ইন্টার সেকশন পরিদর্শন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপদেষ্টা আদিলুর রহমান খানে’র সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কর্ণফুলী টানেল ইন্টার সেকশন পরিদর্শন
১২

শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান-এর সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কর্ণফুলী টানেল ইন্টার সেকশন পরিদর্শন।

০৮ আগস্ট শুক্রবার চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় চট্টগ্রাম সিটি আউটার রোডের ফিডার রোড ১ সংলগ্ন সিডিএ আউটার রিং রোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ।

আনুমানিক ৪৩ কাঠা জমির উপর দৃষ্টিনন্দন এই মসজিদে প্রতি তলায় আনুমানিক এক হাজার মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদের নিচ তলায় মসজিদ সংলগ্ন উঠানে এক হাজার মুসল্লির উপস্থিতিতে জানাযার জায়গা রয়েছে। মসজিদের নিচ তলায় পুরুষদের জন্য সুপরিসর টয়লেট ও অজুখানা এবং দ্বিতীয় তলায় মহিলাদের জন্য অযুখানা এবং নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মসজিদের মূল নকশায় আনুমানিক ৮০ ফিট উচ্চতাযর দৃষ্টিনন্দর মিনার রয়েছে। পতেঙ্গা এলাকায় আগত পর্যটকদের প্রয়োজনকে সামনে রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জনাব নুরুল করিম। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব, সিডিএ’র বোর্ড সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল ইসলাম কচি, সিডিএ’র বোর্ড সদস্য, মনজারে খোরশেদ, বোর্ড সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বোর্ড সদস্য নজরুল ইসলাম ও সিডিএ’র প্রধান প্রকৌশলী জনাব হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলীবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ও গণমাধ্যমকর্মীরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন,আজকে এই দিনে আমরা সরকার গঠন করি। এবং একই দিনে মসজিদের ভিত্তি স্থাপন করে আরেকটি ভালো কাজের সূচনা হলো।

পরে তিনি সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন কর্ণফুলী টানেল ইন্টারসেকশন এলাকা পরিদর্শন করেন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর কর্মকর্তাদের সাথে তিনি প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

মাননীয় উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com