গোয়াইনঘাট প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পুরনো পাঠ্যবইয়ের বদলে উঠবে নতুন বই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়। তবে এ বছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হয়নি।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকের সব বই স্কুলে গেছে।
তবে মাধ্যমিকের এখনো অর্ধেক পাঠ্যবই ছাপা হয়নি। মার্চ মাসের আগে বই পাবে না মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী।এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ ০১জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের উম্মুল কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় উৎসব ছাড়াই ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক লোকমান হেকিম শিকদার ও কোরা হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা: এনামুল হক।
নতুন বই পেয়ে আনন্দে মাতছেন শিক্ষার্থীরা। এসময় অভিভাবকরাও সন্তানদের আনন্দ উচ্ছ্বাস দেখে সন্তোষ প্রকাশ করছেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com