শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন
১০

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নূরবানু চৌধুরী। মেয়র পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় মেয়র বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহসহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।”

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।”

উল্লেখ্য, এ বছর সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৭৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৩৪ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৯৩ জন।

দেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com