শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একজন রিয়েল ভয়েজ আর্টিস্ট তানিশা সুলতানার ভবিষ্যৎ পরিকল্পনা।

মাসুদ রায়হান   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একজন রিয়েল ভয়েজ আর্টিস্ট তানিশা সুলতানার ভবিষ্যৎ পরিকল্পনা।
১৬

একজন রিয়েল ভয়েজ আর্টিস্ট , তানিশা সুলতানা আফিফা – একজন রিয়েল ভয়েজ আর্টিস্ট চেনার বা বোঝার উপায় জানাতে পারি। যদিও আমি নিজেই প্রতিনিয়ত শিখছি বড়দের থেকে। গুছিয়ে নিচে দেয়ার চেস্টা করছি- (যিনি আসলেই ভয়েজ ওভারের প্রতি সচেতন এবং দায়িত্বশীল তিনি স্রিপ্টের প্রতিটি শব্দকে স্পষ্ট ভাষায় পাঠ করেন। বিনোদন প্রতিবেদক মোঃ জিন্নাত আলী – আফিফা তিনি উচ্চারনের প্রতি সচেতন। ছ,জ,ভ, ড়,চন্দ্র বিন্দু এই অক্ষরগুলোর সঠিক প্রয়োগ করেন। স্রিপ্টের প্রতিটি কমা,দাঁড়ির সঠিক প্রয়োগ তিনি করেন।

হড়বড় করে স্রিপ্ট পড়ে শেষ করে ফেলেন তানিশা সুলতানা আফিফা, কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন এর মাঝিলা গ্রামে আফিফার জন্ম, গ্রামে আফিফা নামেই পরিচিত, তবে কলেজ থেকে শুরু করে বর্তমান শশুর বাড়ির সবাই এখন তানিশা বলেই ডাকে।বাবা মায়ের আদরের মেয়ে, শুধু মা বাবা নই, দাদি দাদা, চাচা চাচি, নানা নানি, ফুপু সবাই অনেক বেশি ভালোবাসে বড় করেছে। আফিফা মাজিলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পর্যন্ত এবং পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে তারপর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে এইচ এস সি পাশ করে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেছে।

ছোট বেলা থেকে আকাশ সমান স্বপ্ন নিয়ে বড় হয়েছে, চেয়েছে নিজে এমন কিছু করবে নিজের পরিচয় এ বড় হবে, আফিফা কে নিয়ে যেন তার পরিবার গর্ব করে সেই ধরনের কিছু ভালো কাজ করে যাবে। আফিফার ছোট বেলা থেকে স্বপ্ন ছিল সে অনেক বড় একজন সংগীতশিলী হবে, ছোট বেলাই আফিফার বাবার কাছেই তার প্রথম গান শেখা তারপর কুষ্টিয়ায় উস্তাদ লালিম হকের কাছে তিনি তালিম নেই এরপর থেকে তিনি বিভিন্ন জেলায় জেলায় দর্শকদের গান শোনাতে যেতেন, স্টেজ শো তে গান গেয়ে তিনি অনেক দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এরপর ২০১৮ সালের ২১ জুন কুষ্টিয়ায় মনিরুজ্জামান শুভর সাথে পারিবারিকভাবে তার বিবাহ অনুসঠান সম্পূর্ণ হয়, তার স্বামী পেশায় একজন লালন সংগীতশিল্পী, বর্তমানে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে, তাদের কোনো মৌলিক গান না থাকলেও স্টেজ শো গুলো তে তারা বেশ জনপ্রিয়, তারপর আফিফা তার মায়ের ইচ্ছেই নিউজ প্রেজেন্টার হওয়ার স্বপ্ন দেখে, তার মায়ের ইচ্ছে ছিল তার মেয়ে একদিন টিভিতে খবর পড়বে, মায়ের ইচ্ছে পূরন করতেই তিনি নিউজ প্রেজেন্টার পেশা টি বেছে নেই, বাসায় বসেই বিভিন্ন অনলাইন চ্যানেল গুলোতে ভয়েস দেন, সর্বপ্রথম তিনি বাংলাদেশ সংবাদ প্রতিদিন নামের অনলাইন চ্যানেলে নিউজ প্রেজেন্টার এর কাজ শুরু করেন, এরপর শাপলা টিভি, তানজিলা মিডিয়া, CL tv24, মোংলা ভয়েস24, দৈনিক রানার, ফটিকছড়ি টিভি, অপরুপ টিভি, নিউজ যোন, ইত্যাদি এমন বেশ কয়েকটি অনলাইন চ্যানেল গুলোতে নিউজ প্রেজেন্টার হিসেবে যুক্ত আছেন।

আফিফার ইচ্ছে তিনি তার মায়ের স্বপ্ন পুরুন করবে তার মা যেন অনেক বড় একটি চ্যানেলে ঘরে বসেই তার খবর পড়া দেখতে পারেন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে আফিফা। মায়ের স্বপ্ন পুরুন করতে তার অক্লান্ত পরিশ্রম, তিনি বলেন, বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করে, তারা প্রতিটি মুহুর্ত আমাদের নিয়ে স্বপ্ন দেখেছে, তাদের এই স্বপ্ন পুরুন করা আমাদের দায়িত্ব, একজন ছেলে যে ভাবে তার মা বাবার দায়িত্ব পালন করতে পারে, মা বাবার স্বপ্ন গুলো পুরুন করতে পারে, একজন মেয়েও কিন্তু ইচ্ছে করলেই তার বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারে, মেয়েদের ও উচিৎ তার মা বাবার স্বপ্ন পুরুন করে তাদের পাশে থাকা। আফিফা নিজে সব সময় তার পরিবার প্রিয়জন আত্তিয় স্বজন সবার পাশে থাকতে চাই, এমনকি অসহায় মানুষ দের জন্য সারাজীবন কিছু করতে চাই। দেশ বাসির কাছে আফিফা দোয়া চাই সে যেন তার স্বপ্ন গুলো পুরুন করতে পারে, তার মা বাবার দেখা স্বপ্ন গুলো পুরুন করতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com