শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এনসিটি ইজারা সিদ্ধান্ত বাতিলের দাবি সম্মিলিত পেশাজীবি পরিষদের

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিটি ইজারা সিদ্ধান্ত বাতিলের দাবি সম্মিলিত পেশাজীবি পরিষদের
৬০

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একপক্ষীয় সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। চলমান এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে সংগঠনটি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান।

বিবৃতিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে একপক্ষীয়ভাবে নেওয়া এনসিটি ইজারার সিদ্ধান্ত বাতিল করে বিষয়টি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তাঁরা। নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে এনসিটি ইজারা চুক্তির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তাঁদের অভিযোগ, একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বন্দর পরিচালনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী। নেতৃবৃন্দ আরও বলেন, কর্মবিরতির মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা আন্দোলন দমনের কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আশঙ্কা করছে সংগঠনটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com