শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত

বেতাগী বরগুনা প্রতিনিধি   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিপির মনোনয়ন প্রত্যাশী বেল্লাল হোসেনের মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত
২১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক মো. বেল্লাল হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে তিনি তার রাজনৈতিক দর্শন, পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন ভিশন তুলে ধরেন। পরিচিতি সভা শেষে দুপুরে তিনি বেতাগী পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় মো. বেল্লাল হোসেন বলেন, “আমি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সমৃদ্ধ বরগুনা-২ আসন গঠনে বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় জনগণের আর্থ–সামাজিক উন্নয়নে কাজ করতে চাই। সুযোগ পেলে এলাকার বাস্তব উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।” তার এই গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com