শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এপিআইএ ভোট- মিশিগান এর ডিরেক্টর রেবেকা ইসলাম সফল ভাবে বাংলাদেশ সফর শেষ করলেন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এপিআইএ ভোট- মিশিগান এর ডিরেক্টর রেবেকা ইসলাম সফল ভাবে বাংলাদেশ সফর শেষ করলেন
৩২

এপিআইএ ভোট- মিশিগানের ডিরেক্টর এবং মিশিগান এশিয়ান অ্যাফেয়ার্স কমিশনার রেবেকা ইসলাম সংক্ষিপ্ত সময়ের জন্য তার বাংলাদেশ সফর শেষ করেছেন।

সফরকালে তিনি সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। গত সপ্তাহে তিনি সিলেট দক্ষিণ সুরমা হাজ্বী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ এবং স্কুল সামগ্রী বিতরণ করেন। স্কুল প্রশাসন রেবেকা ইসলামকে স্বাগত জানায় এবং তার সমস্ত মহান কাজের জন্য তাকে সম্মান জানায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাসুদা বেগম। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল জলিল তালুকদার, পিটিএ কমিটির চেয়ারম্যান সুজন আহমেদ, লিটন আহমেদ, প্রধান শিক্ষক বিপ্লব পুরকাস্থো। অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান রেবেকা ইসলামকে বিদ্যালয় ঘুরে দেখান। এবং স্কুলের পক্ষ থেকে এপিআইএ ভোট- মিশিগান এর ডিরেক্টর রেবেকা ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এপিআইএ ভোট মিশিগান মুলতো নাগরিক অধিকার, ভোটার রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সুরক্ষা, কমিউনিটি হেল্প, নারীর অধিকার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজ করে থাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com