রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করেন রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক ভূঁইয়া
।তিনি আরো বলেন ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল,আমাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার,এবং ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক,জব্বার সহ অনেকেই শহীদ হন,এই আত্মত্যাগের স্মরণে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ছাত্ররা জীবন উৎসর্গ করেছিলেন,এই দিনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো।১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ মাতৃভাষা বাংলা করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছিল তাদেরকে ভাষা শহীদ বলা হয়।২১ শে ফেব্রুয়ারি আন্দোলনে ছাত্রদের পাশাপাশি সাধারন মানুষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২১ শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়,একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের স্মরণে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com