শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এশিয়ান নারী ও শিশু ফাউন্ডেশনের ধর্ষণ বিরোধী মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়ান নারী ও শিশু ফাউন্ডেশনের ধর্ষণ বিরোধী মানববন্ধন
৬৪

চট্টগ্রামে এশিয়ার নারী ও শিশু ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুল-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রবিবার এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এতে অত্র বিদ্যালয়ের পরিচালক সাব্বির ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, শেষ প্রতিটি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাজী মোঃ মাইনুদ্দিন, শামসুন্নাহার সামু, ও সংগঠক মঞ্জুর আহমেদ প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু আইন প্রয়োগই নয়, পারিবারিক ও সামাজিক সচেতনতাও জরুরি। তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে। এ সময় তারা “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে”, “নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন” ইত্যাদি স্লোগান দেয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ থেকে সহিংসতা ও অপরাধ অনেকাংশে কমে আসবে। তারা শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com