শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এসির পাইপ চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক

নিজস্ব প্রতিবেদন :   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসির পাইপ চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক
১৫১

রাজশাহীর লক্ষীপুর এলাকায় এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। ঘটনাটি ঘটে লক্ষীপুর নর্থ বেঙ্গল ডায়াগনস্টিকের গলিতে অবস্থিত এপি ইন্টারন্যাশনাল হোটেলের সামনে।

স্থানীয়রা জানান, এপি ইন্টারন্যাশনাল হোটেলের এসির পাইপ ও তার কাটার সময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম নিশান (২৬) বলে জানায়। তার বাড়ি রাজশাহীর জাহাজঘাট এলাকার মিজানের মোড় এলাকায়।
হোটেলটির মালিক পলাশ জানান, এর আগেও তার হোটেল থেকে তিনবার এসির পাইপ ও তার চুরি হয়েছে। তিনি বলেন, বারবার চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন ছিলেন।
পরে জনতা আটক চোরকে উত্তম মাধ্যম দিয়ে লক্ষীপুর পুলিশ বক্সে হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com