শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এ এস আই রাশেদ আলী’র অকাল মৃত্যুতে পুলিশ সুপার’র গভীর শোক

উজ্জ্বল রায়:   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ এস আই রাশেদ আলী’র অকাল মৃত্যুতে পুলিশ সুপার’র গভীর শোক
৫৭

ফরিদপুর পুলিশ লাইনস্-এ কর্মরত এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী, (৭ মার্চ) তারিখে অগ্নাশয় প্রদাহজনিত সমস্যার কারণে পুলিশ হাসপাতাল, ফরিদপুর থেকে রেফার্ড হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য (৯ মার্চ) তারিখে কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শে উক্ত হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত হাসপাতালে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়।

পরবর্তীতে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল ৯.১৪ মিনিটের সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা ০২.৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী-এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তাঁর এই অপ্রত্যাশিত প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com