শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

রিমা শীল, ওমান   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
১৬

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ক্লাবের নতুন হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। ক্লাবের সাধারণ সম্পাদক এম. এন. আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কটের প্রথম সচিব জনাব আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের কর্মকর্তা মাসুদ রানা ও সিরাজ উদ দৌলা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আশরাফ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, প্রধান অতিথি জনাব আসাদুল হক এবং সমাপনী বক্তব্য রাখেন সভাপতি সিরাজুল হক সিআইপি।

বক্তারা ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে বলেন, ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকেন। মিলাদ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে উপস্থিত বিপুলসংখ্যক অতিথি নৈশভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রস্তাবিত সোহার শাখা ও সিলেট উইংসের উদ্যোক্তাগণ, অনুমোদনপ্রাপ্ত সমগ্র উইংস সমূহের সদস্যবৃন্দ এবং আজীবন সদস্যরা। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক হাফেজ নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ২ সিআইপি, আবুল বশর সরকার, মহসীন আলী সরকার, শাহজাহান ভূঁইয়া, অজিত বরন শীল, তৌহিদুল আলম তৌহিদ ও নুরুল আজিম মানিক। মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com