শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমানে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমানে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত
১৩

ওমানে বারকা রমেশ নামক স্থানের প্লাম প্লেস নামে একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয় এই রাজকীয় বিয়ের। রাত নয়টায় বরের আগমনের মধ্য দিয়ে শুভসূচনা হয় বিয়ের। বর পৌঁছানোর পর বিয়ের মূল পর্ব শুরু হয়। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই আয়োজন করা হয় দেশীয় বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিয়ের বর বাংলাদেশী মালিকানাধীন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী রামাল আল উস্তা ন্যাশনাল এলএলসি এর স্বত্বাধীকারী শামশুল আলম এর
প্রথম সন্তান আরফাদুল আলম কায়স এবং বিয়ের কনে হলেন,আব্দুল্লাহ আল শাকালী এন্ড সন কো-এএসএসও এর স্বত্বাধীকারী জহের মিয়ার বড় মেয়ে বিবি আমেনা রেফায়া।
বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমান কমিউনিটির মাঝে বিদ্যমান ছিলো খুশির আমেজ।
একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী মেহেদী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয়।

জমকালো আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ১ হাজার এর বেশি অতিথি। স্থানীয় ওমানী, বাংলাদেশীসহ  বিভিন্ন দেশের অতিথিদেরও উপস্থিত হতে দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে।
এছাড়াও বিয়েতে অংশ নেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ওমানে বসবাসরত কয়েকশ পরিবারসহ নানা শ্রেণি পেশার মানুষ। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতৃবৃন্দগণ, চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দণ , বাংলাদেশ স্কুল মাস্কাটের কর্মকর্তাগণ, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দগণ , গাউছিয়া কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা।

ওমান বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজকীয়  বিয়ের আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয় ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com