ওমান প্রতিনিধি: | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ২০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব ইসমাইল ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সভাপতি জনাব এস. এম. হারুন রশিদ।
প্রধান বক্তা ছিলেন যুবদল ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সামাউন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক জহির রাজা, সহ-সভাপতি আবুল কালাম, জানে আলম, ইঞ্জিনিয়ার রাশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাসার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, আরাফাত রহমান, আনোয়ার হোসেন, আবু তইয়ব, ইমাম রশিদ ধনু, মিজানুর রহমান, জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক কামারুজ্জামান শামীম, আলমগীর হোসেন, রবিউল আলম, স্বপন বকাউল, মো. মহাসিন, মো. ইউসূফ, সাংগঠনিক সম্পাদক ইউনূস মিঠন, মো. বেলাল, জিয়া উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক ইউনূস রাজন, ইলিয়াছ ভূইয়া, ইঞ্জিনিয়ার খোরশেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন, মোহাম্মদ ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল গাজী, মনির হোসেন, আরিফ মজুমদার, সাঈদ খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ওমর মোবারক, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com