মোঃ সবুর খাঁন,কচুয়াঃ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অফ ওমানে কর্মস্থল শেষে বাসায় ফেরার পথে পানি আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় ১৯ই মার্চ বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে রাস্তায় মোটর সাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে চলে যান।
স্থানীয়রা, আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করলে এক সপ্তাহ মৃত্যের সাথে পান্জা লড়ে ২৫ ই মার্চ বাংলাদেশ সময় সকালে ১০টায় পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেলেন এই রেমিট্যান্স যোদ্ধা। কচুয়ার যুবক মোঃ কাউছার হোসেন (৪০)।
নিহত ওমান প্রবাসী মোঃ কাউছার হোসেন চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমির হোসেন’র ছেলে মোঃ কাউসার হোসেন। তিনি প্রায় ৩ বছর আগে পারি জমান জীবিকার তাগিদে ওমান। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ পরিবারে অভাব অনটন নিত্য দিনের ছিলো। তার সঠিক কাগজ পত্র না থাকায় দেশে লাশ আনতে পারতেছেন না স্বজনরা।
তার লাশ দেশে ফেরত আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান, কচুয়া আসনের সাংসদ সদস্য-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও ওমানের রাষ্ট্রদূত’র হস্তেক্ষেপ কামনা করছেন নিহতের পরিবারবর্গ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com