শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমান বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাস্কাট (ওমান):   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমান বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তেলাওয়াত করেন হাফেজ এইচ এম আব্দুল্লাহ। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন শেষে ধর্মবিষয়ক সম্পাদক জনাব মাওলানা রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সহ-সভাপতি জনাব ফজলুল বারীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইসমাইল ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব এস এম হারুন রশিদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জনাব জহির রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব হাজী আবুল কালাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন— জনাব এহসানুল কবির, জনাব জানে আলম, জনাব শফিকুল ইসলাম ভূইয়া, জনাব আল আমিন, জনাব সামাউন মোল্লা, জনাব জাকির হোসেন, জনাব ইসমাইল রিপন, জনাব কামাল উদ্দিন, জনাব মোজাম্মেল হক, জনাব জাহাঙ্গীর খান, জনাব রবিউল হোসেন, ইমাম রশিদ ধনু, জনাব কামারুজ্জামান শামীম, জনাব আরাফাত রহমান, মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, জনাব চৌধুরী, শহিদুল ইসলাম, সরোয়ার উদ্দিন বিজয়, আবুল বাসার, মিজানুর রহমান মিশু, শাহ আলম, মির সেফায়াত, জিয়াউর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, জহির কাজী, মোহাম্মদ হাফিজ, মনির হোসেন, ইউনূস মিঠন, ইঞ্জিনিয়ার খোরশেদ, এমরান হোসেন, নূর মোহাম্মদ, মোহাম্মদ ফারুক, ইউনূস রাজন, মনজুর ইসলাম, স্বপন ভৌকাউল, জিয়া উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রিদয়, আব্দুর রহিম, মোহাম্মদ সেলিম, ইলিয়াস ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে ওমান কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রাদেশিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ, ওমান কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com