শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত
৪৩

জুলাই অভ্যুত্থানের অগ্রভাগের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশি আমেরিকান ফোরামের আয়োজনে

গতকাল ১৪ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ইসলামিক সেন্টার অফ ওয়ারেনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল পূর্ব প্রতিবাদ সভায় বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হামিদ খান এর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুমিনুল ইসলাম, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলোমনি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এবাদুল ইসলাম, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি জনাব গিয়াস তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব হোসেন চৌধুরী প্রমুখ। সভার শেষে আহত ওসমান হাদীর সুস্থতার জন্য মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাও: আব্দুল বাসিত। ওসমান হাদীর স্মরণে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ এর পরিচালক জনাব শফিকুল ইসলাম রুবেল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com