সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী জুলাই চপ্তর এলাকায় থেকে মশাল মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বন্দর চৌরাস্তা মোড়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা চৌরাস্তা মোড়ের সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মশাল মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com