শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা, গাইবান্ধায় দোয়া মাহফিল

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা, গাইবান্ধায় দোয়া মাহফিল
২০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমুখ।

বক্তারা শরিফ ওসমান হাদির ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারণে তিনি শাহাদাতবরণ করেছেন। তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com