শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন, প্রতিবাদ জানিয়েছে ওসি মতিউর রহমান

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন, প্রতিবাদ জানিয়েছে ওসি মতিউর রহমান
১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কোচিং শিক্ষক নাসীম হেলালী। জানা গেছে, কোচিং শিক্ষক নাসীম হেলালী নিজের কুকর্ম ঢাকতে ওসি মতিউর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার ১৯ আগষ্ট শহরের বাতেন খাঁ মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ওসির বিরুদ্ধে থানায় মামলা না নিয়ে উল্টো হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলেন। এ বিষয়ে ওসি মতিউর রহমান দাবী করে বলেন, কোচিং শিক্ষক নাসীম হেলালীর দেয়া এজাহারে ভুল ছিল। তা সংশোধন করে পরে দেয়ার জন্য বলা হলেও তিনি বা তার কোন প্রতিনিধি আর যোগাযোগ করেনি।

আর থানায় মামলা না নেয়ার কোন সুযোগ নেই, বরং সাংবাদিকদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সাজানো সংবাদ সম্মেলন করেছেন কোচিং শিক্ষক নাসীম হেলালী, আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খবর সূত্রের, কোচিং শিক্ষক নাসীম হেলালী তার ছাত্রীর গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ, এবং জিম্মি করে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা করলে ঐ ছাত্রীর স্বামীসহ অন্য ছাত্ররা হেলালীকে রাস্তায় আটক করে চর থাপ্পর দেই এই নিয়ে উক্ত এলাকায় আপোষ মিমাংসাও হয়। তারপরও শিক্ষক হেলালী ঐ ছাত্রীর স্বামীসহ পরিবারকে মামলার হুমকি সহ ভয়ভীত দিয়ে আসছে। মঙ্গলবার গভির রাতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে গভীর রাতে মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঐ ছাত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com